editor

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

সিলেটে প্রাণিপ্রেমিকদের পথকুকুর রক্ষায় মানববন্ধন

সিলেটে প্রাণিপ্রেমিকদের পথকুকুর রক্ষায় মানববন্ধন

6

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের চলমান পথকুকুর স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে এবং সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার পথকুকুরের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার দাবিতে গত শনিবার সিলেটে প্রাণীপ্রেমিকদের উপস্থিতিতে একটি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। সিলেটের পথপ্রানীদের অধিকার সংরক্ষণ ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত সংগঠন সাপোর্ট আওয়ার ষ্ট্রিট এনিম্যাল সিলেট (সোসাস)-এর উদ্যোগে বেলা বারো ঘটিকায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসুচি থেকে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের চলমান পথকুকুর স্থানান্তর কার্যক্রমের কঠোর সমালোচনা করা হয় এবং সিলেট মহানগরের পথকুকুর রক্ষায় বিভিন্ন দাবি জানানো হয়।
সোসাস-এর সংগঠক অরুপ শ্যাম বাপ্পীর সঞ্চালনায় মানব্বন্ধন কালে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে কুকুর স্থানান্তরের চলমান কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইতোমধ্যে স্থানান্তরিত কুকুর তাদের জায়গায় ফিরিয়ে আনতে হবে। জলাতঙ্ক প্রতিরোধ ও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা মোতাবেক পদক্ষেপ নিতে হবে। কুকুরের কামড় প্রতিরোধ এবং কুকুর ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে জনসচেতনতা গড়ে তুলতে হবে। সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় কুকুরের বন্ধ্যাত্মকরণ ও টিকাদান কার্যক্রম শুরু করতে হবে।বক্তারা আর বলেন, প্রানী জগতে মানুষের প্রথম বন্ধু কুকুরকে নগর থেকে বিতাড়িত করার হলে ইঁদুরের উপদ্রব্য বাড়বে। ফলে প্লেগ সহ মারাত্মক সব মহামারিতে নগরবাসী আক্রান্ত হতে পারে। পরিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও সুরক্ষার জন্য যে সব প্রতিষ্ঠান কাজ করছে, তাদেরকে সম্পৃক্ত করে প্রাণিকল্যাণ আইন-২০১৯ এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার দায়িত্ব।
কর্মসুচিতে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভূমিসন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবির। মানববন্ধনে অংশগ্রহন করেন প্রকাশক রাজিব চৌধুরী, চিত্রশিল্পী সত্যজিৎ চক্রবর্তী, সংবাদকর্মী রাজিব রাসেল, শেখ নাসির ও মামুন হোসেন, সোসাস কো-অর্ডিনেটর ওয়াজি আহমেদ, পরিবেশকর্মী বিমান তালুকদার, গৌতম চৌধুরী, ভেটেনারী সাইফুল, জাহাঙ্গীর আহমেদ, সংস্কৃতিকর্মী আব্দুল বাতেন, তানিয়া আহমেদ, সুপ্ত দাশ, মাসুম আহমেদ, প্রভাত সিনহা প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

3 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

4 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

5 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
5