admin
প্রকাশিত: 3:18 PM, July 14, 2021
অনলাইন ডেস্ক
লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল বর্মন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে নিহত যুবকের লাশ পড়ে আছে।
বুধবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী সীমান্তের মেইন পিলার ৯২০ এর সাব পিলার ৮ এর কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবক আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকা বর্মণের ছেলে।
বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দলের সাথে ভারতের অভ্যন্তরে হিজলতলা গ্রাম দিয়ে গরু আনতে যান সুবল। ভোর সাড়ে ৪টার দিকে সবাই মিলে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করলে টহলরত ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের রানী নগর ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় সবাই পালিয়ে আসলেও ঘটনাস্থলে সুবল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় আরও দুই গরু পারাপারকারী গুলিবিদ্ধ হন। তাদের গোপনে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ভেলাবাড়ী ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য রজব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর থেকে বিএসএফ বাংলাদেশ থেকে ৫ গজ ভারতের ভেতরে লাশটিকে ঘিরে রেখেছে। এ বিষয়ে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশি যুবকের পরিচয় পেয়েছি। সে গরু আনতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে বিজিবির পক্ষা থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,