editor
প্রকাশিত: 9:46 AM, September 28, 2020
ডেস্ক রিপোর্ট:-
সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি ভোগ করতেই হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর কন্যা ‘শেখ হাসিনার শুভ জন্মদিন’ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগেই বলেছি– আমরা কাউকে ছাড় দিই না। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে আমরা সেটিই করব।
তিনি বলেন, পৃথিবীতে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা দেখতে চাই। সে ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই ভরসা। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না এলে কারও পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তিনি এসেছেন বলেই আজ দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিতি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ কৃষক লীগের নেতাকর্মীরা।
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১