editor
প্রকাশিত: 7:30 PM, July 15, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
কঠোর বিধিনিষেধ শিথিল করার প্রথম দিনেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে গাড়ীর জ্যাম দেখা গেছে। উপজেলার বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাসের যাত্রীদের চাপ দেখা গেছে। বাসগুলো দ্রুত যাত্রীতে পূর্ণ হয়ে যাচ্ছে, আর পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ও দুপুরে উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, যাত্রী পরিস্থিতিতে তারা খুশি। শিথিলের বাকি দিনগুলোতেও যাত্রী ভালোই থাকবেন বলে মনে করছেন তারা। সকালের দিকে রানীগঞ্জ জগন্নাথপুর রোডে যাত্রী তুলছিলেন সিএনজি ড্রাইভার সোলেমান মিয়া তিনি জানান, প্রথম দিন যাত্রীর সংখ্যা খুবই ভালো। অল্প সময়ের মধ্যে যাত্রী ভরে গেছে, আমি এখনই সিএনজি ছেড়ে দেব।
টমটম ড্রাইভার সোয়েব মিয়া বলেন, যাত্রীর অনেক চাপ। আমাদের ১৪ দিনের কঠোর লকডাউনের পর সিথিল হওয়ায় অল্প সময়ে সিট গুলো পূর্ণ হয়ে গেছে। যারা জেলার বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য লকডাউন শেষ হওয়ায় অপেক্ষা করছিলেন মূলত তারাই বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে এসে হাজির হয়েছেন। উপজেলার প্রাণ কেন্দ্র পৌরশহরে ও রানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে বার বার জ্যাম লাগার দৃশ্য দেখা গেছে।
এ দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে রানীগঞ্জ বাজারে স্ব্যস্থবিধি না মেনে মাস্ক ছাড়া বাজারে চলাচলের সময় ১৯জন ক্রেতাকে ২শত ৫০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম শফিক সহ এএসআই ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সহ রানীগঞ্জ ও পাইলগাঁও ভূমি অফিসের সহকারী ভূমি কর্তকর্তা মোস্তফা কামাল সহ আরো অনেকেই ছিলেন।
ডিএসএস /১৫ জুলাই ২০২১ / রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।