editor
প্রকাশিত: 11:13 PM, July 15, 2021
অনলাইন ডেস্ক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। যাদের ঘামে-শ্রমে আমাদের এই উন্নতি তাদের প্রতি আরও যত্নবান হতে হবে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচ শতাধিক অসহায়দের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
র্যাব ডিজি বলেন, প্রতিষ্ঠানটির ৫২ জন কর্মী অগ্নিকাণ্ডে মারা যান। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে সরকারি তিনটি সংস্থা- জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, ওইদিনের ঘটনা সংঘটিত হওয়ার পর পরে র্যাব সদস্যরা এখানে আসেন। আপনারা বলছেন এখানে শিশুরা কাজ করছে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় শিশুরা কাজ করছে। এটা আমরা খতিয়ে দেখছি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, যে ৫২ জন মারা গেছেন তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এদের ডিএনএ’র বিষয়টা ম্যাচ করার পরে বিষয়টি সুস্পষ্ট হবে। আমরা একটু অপেক্ষা করি, এখানে অনেকেরই মুখ চেনা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পরে আর কেউই আছে কিনা সেটা জানা এবং নিশ্চিত হওয়া যাবে।
র্যাব ডিজি বলেন, আপনারা অবগত আছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক উদ্ধার, জঙ্গিদের আটক, অস্ত্র উদ্ধার, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। জনসাধারণের পাশাপাশি থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে র্যাব সব সময়ে বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে।
ডিএসএস /১৫ জুলাই ২০২১ / রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,