editor
প্রকাশিত: 5:57 PM, July 18, 2021

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প : সিলেট সদরে অপরিকল্পনা, অনিয়ম, অবহেলা ও দুর্নীতি
নিজস্ব প্রতিবেদক
দেশের ভূমি ও গৃহহীনদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সিলেট জেলায় ঘর পাচ্ছে ৪ হাজারের অধিক পরিবার। এর মধ্যে অর্ধেকের বেশি ঘরের দলিল উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। চলতি বছরে বাকিগুলোও হস্তান্তরের কথা রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় দলিল হস্তান্তরকৃত কিছু ঘরে মানুষজন ইতোমধ্যে থাকতে শুরু করেছেন।
সেই স্বপ্নের ঘরগুলোতে যখন মানুষ থাকতে শুরু করেছেন তখনই উঠে আসে এসব ঘর নির্মাণে অপরিকল্পনা, অনিয়ম, অবহেলা ও দুর্নীতির তথ্য। এমন অভিযোগ সিলেট সদরেও।
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার চাঁনপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘরের আশপাশের মাটি ধসে পড়েছে। এছাড়াও একই পরিবারের ৪ জন পেয়েছেন সেই ঘর। যাদের রয়েছে নিজস্ব জমি ও ঘর।
জানা গেছে, সিরাজ, কামাল ও মইন- এরা তিন ভাই। পিতা মৃত মছদ্দর ও মাতা আছিয়া। এই মছদ্দর বাদে একই পরিবারের চারজনই পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর। শুধু তাই নয়, আরেকটি পরিবারের তবারক আলী ও তার পিতা আব্দুল্লাহও রয়েছেন একই তালিকায়।
একই পরিবারের সেই চারজনের বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের দেওবাইবহর গ্রামে। অপর দুই বাবা-ছেলের বাড়ি ছালিরমহল গ্রামে।
এছাড়াও দেওবাইবহর গ্রামের মোস্তফার পুত্র মইন উদ্দিন ওরফে পচাও পেয়েছেন এই প্রকল্পের ঘর। যদিও মোস্তফার নামে নিজস্ব জায়গা সম্পত্তি রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সিলেট সদরে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। এখানে দেলোয়ার নামক আরেক ব্যক্তি ঘর পেয়েছেন। ছালিমহল গ্রামে যাস বসবাসের ঘর রয়েছে এবং মায়ের নামে নিজস্ব জায়গাও রয়েছে।
এদিকে উপকারভোগীরা বলছেন- দুর্যোগসহনীয় ঘর নির্মাণের কথা থাকলেও সিলেট সদরের ঘরগুলো ঝুঁঁকিপূর্ণ। নির্মিত ঘরের সামনের মাটি ধসে পড়ছে। এছাড়া বাসগৃহে ফাটল দেখা দেয়। তবে পরে সেই ফাটল মেরামত করা হলে মাটি ধসা জায়গায় মাটি এখনও ভরাট করা হয়নি। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।
এ বিষয়ে খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে তাদের কােনাে কিছু জিজ্ঞাস করা হয়নি। শুধু প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ভূমিহীনদের তালিকা সহকারী কমিশনার (ভূমি) তৈরি করেছেন। কেউ তার কাছে প্রত্যয়নপত্র চাইলে তিনি তা দিয়েছেন।
এ ব্যাপারে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ভূমিহীনদের শনাক্ত করেছেন ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। এক পরিবারে চারজন সম্পর্কে তিনি বলেন, এরা যে একই পরিবারের তা বাছাইয়ের সময় পিতার নামটা খেয়াল করা হয়নি। তবে তারা প্রকৃত ভূমিহীন। যেহেতু তাদের নামে ঘর দেয়া হয়ে গেছে সেহেতু কিছুটা ছাড় দেয়া ছাড়া উপায় নেই। ভবিষ্যতে এ বিষয়গুলো আরো সতর্কতার সঙ্গে দেখা হবে।
এ বিষয়ে কথা বলতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। পরে তাঁকে এ বিষয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি প্রতিউত্তর দেননি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,