editor
প্রকাশিত: 1:28 PM, July 19, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে গাঁজার চালানসহ ২জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। এছাড়াও তাদের উদ্ধার করা হয়েছে ১টি মোটর সাইকেল। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা বিপুল মিয়া (২৫) ও নুরুল মামুন (২৭)।
আজ সোমবার (১৯ জুলাই) বেলা ১১টায় আদালতের মাধ্যমে জনতার হাতে আটককৃত ২ মাদক ব্যবসায়ীকে কারাঘারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন মদ, গাঁজা, ইয়াবা, গরু ও অস্ত্র ওপেন পাচাঁর হচ্ছে। আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্ত চোরাচালান আরো বেড়ে গেছে। চারদিকে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। কিন্তু এসব দেখার কেউ নাই। প্রতিদিনের মতো গতকাল রবিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সীমান্ত দিয়ে পাঁচারকৃত গাঁজার চালান নিয়ে মাদক ব্যবসায়ী বিপুল মিয়া ও নুরুল মামুন মোটর সাইকেল যোগে যাওয়ার সময় মাইজবাড়ি এলাকার রাস্তায় আটক করে এলাকার লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেল উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।