editor
প্রকাশিত: 6:45 PM, July 19, 2021
অনলাইন ডেস্ক
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে বাদল খান (৬৫) নামে একজনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাদল খান একই এলাকার হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী।
জানা যায়, রোববার রাতের খাবার খেয়ে বাদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে যায়। রাত ৩টার দিকে হঠাৎ দরজা ভেঙে ৫-৭ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বাদল খানের মাথার ডান পাশে কোপ দিয়ে পালিয়ে যায়।
বাদল খানের স্ত্রী লাভলী ইয়াসমিন ডাক চিৎকার দিলে বাদলের ছোট ভাইয়ের স্ত্রী রুবি ও প্রতিবেশীরা বাদল খানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ বাদল খানকে মৃত ঘোষণা করেন।
বাদল খানের স্ত্রী লাভলী ইয়াসমিন বলেন, আমরা ঘরের মধ্য ঘুমিয়ে ছিলাম। একদল সন্ত্রাসীরা আমাদের ঘরের সামনের দরজা ভেঙ্গে কোনো কিছু না বলে আমার স্বামীকে কুপিয়ে চলে যায়। কি কারণে আমার স্বামীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে তা বলতে পারছি না।
গৌরিচন্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বলেন, বাদল খান আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। সিনিয়র হয়েও কখনো পদের জন্য রাজনীতি করেননি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি কেএম তরিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেই বাদল খানের সুরতহালের জন্য পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত মামলা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,