editor
প্রকাশিত: 2:29 PM, September 28, 2020
অনলাইন ডেস্ক:-
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তিনিকেতন থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল বিষ্ফোরকসহ চার বাংলাদেশি এবং স্থানীয় দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বীরভূম জেলা পুলিশ। বড় কোনো নেতাকে হত্যার উদ্দেশ্যে ওই চার বাংলাদেশিকে ভাড়া করা হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
গ্রেপ্তার স্থানীয় দুই বাসিন্দার বিরুদ্ধে দুষ্কৃতকারীদের আত্মগোপনে সাহায্য এবং হত্যা পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তার ছয় জনকেই।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বীরভূমের এক নেতাকে খুনের পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের। স্থানীয় কয়েকজনের সাহায্য বাংলাদেশি চার দুষ্কৃতকারী কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গে আসে। পরে বীরভূমের শান্তিনিকেতনে গা ঢাকা দিয়েছিল। তাদের বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে জেলা পুলিশ। অবশেষে শান্তিনিকেতনের একটি বাড়ি থেকে চারজন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলেছে চার বাংলাদেশি কাদের মদতে পশ্চিমবঙ্গে ঢুকলো এবং কীভাবেই তারা এত অস্ত্র আর বিস্ফোরক পেলো। তাদের সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে পুলিশের তরফে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, চব্বিশের রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে, দেড় সহস্রাধিক তাজা
3 বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে অশালীন আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে সিলেট মহানগর শাখা আওতাধীন শাহপরাণ থানা বিএনপির
8 কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক বলেছেন, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হক ছিলেন সিলেট কর আইনজীবী
7 সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ৬টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি ভিত্তিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে তলবি নোটিশ জারি করেছে
5 সংঘাত এড়িয়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সিলেট
2 বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে
6 ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো
8 সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক