editor

প্রকাশিত: 5:30 PM, July 24, 2021

সুনামগঞ্জে দুই হত্যা মামলায় ঘাতক স্বামী সহ হোটেল মালিক ও কর্মচারী গ্রেফতার

সুনামগঞ্জে দুই হত্যা মামলায় ঘাতক স্বামী সহ হোটেল মালিক ও কর্মচারী গ্রেফতার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে অন্তঃসত্বা স্ত্রী ও এক কিশোর হত্যা মামলায় ঘাতক স্বামীসহ হোটেল মালিক ও কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- জেলার দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে হোটেল মালিক আশ্রব আলী (৪৫), তার কর্মচারী একই উপজেলার নরসিংপুর ইউনিয়নের দোয়ারাগাঁও গ্রামের আবেদ আলীর ছেলে আমজাদ আলী (২২) ও ঘাতক স্বামী শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত রমেশ দাসের ছেলে রনধির দাস (৪৫)। গতকাল শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় আদালতের মাধ্যমে হোটেল মালিক ও কর্মচারীকে কারাঘারে পাঠানোসহ ঘাতক স্বামীকে ৩দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত বুধবার (২১ জুলাই) ঈদেরদিন সকালে জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে অবস্থিত আশ্রব আলীর হোটেলের রান্নাঘর থেকে কিশোর মামুন মিয়া (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। মৃত কিশোর মামুনের শরীরের বিভিন্ন স্থানে আগুনে ছ্যাকা দেওয়ার দাগ পাওয়া যায়। এঘটনার প্রেক্ষিতে ওই কিশোরের মা রুপিয়া বেগম বাদী হয়ে হোটেল মালিক আশ্রব আলী ও কর্মচারী আমজাদ আলীগংদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১০, ধারা-৩০২/২০১/৩৪। এই মামলায় গতকাল শুক্রবার (২৩ জুলাই) বিকেলে হোটেল মালিক আশ্রব আলী ও তার কর্মচারী আমজাদ আলীকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় সুনামগঞ্জ আদালতে দুজনকে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কারাঘারে পাঠানো হয়। মৃত কিশোর মামুন মিয়া উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। তারা বালিউড়া বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।

অপরদিকে জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা রনধির দাস পারিবারিক কলহের জের ধরে অন্তঃসত্বা ২য় স্ত্রী মানসি সরকার (৩০) কে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। গত সোমবার (১৯ জুলাই) দুপুরে পাশের হবিবপুর গ্রামের হাওর থেকে গলায় ইট ও পাথরের বস্তা বাঁধা অধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে স্বামী রনধিরকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২য় স্ত্রী মানসিকে হত্যা করার কথা স্বীকার করে। পরে তাকে আদালতে হাজির করে ৩দিনের রিমান্ডে নেওয়া হয়। মৃত মানসি সরকার সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কালাইবাক গ্রামের সমীর সরকারের মেয়ে। ঘাতক রনধির দাস পেশায় একজন টেইলাস। পারিবারিক কলহের কারণে ১ম স্ত্রীকে নিজের বাড়ি রেখে ২য় স্ত্রী মানসি সরকারকে নিয়ে পাশের দাড়াইন বাজারে বাসা ভাড়া করে থাকতেন ও ব্যবসা করতেন রনধির দাস।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ও শাল্লা থানার ওসি নুর আলম সাংবাদিকদের পৃথক হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৪জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।