নিহত ওই তরুণের নাম রাজা ফকির (২০)। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার হজরত খানজাহান (রহ.) মাজারের দিঘির পূর্ব পাড়ে। ওই মাজারে এক বছর আগে এক কিশোরকে ছুরি মেরে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।
editor
প্রকাশিত: 7:38 AM, September 29, 2020
নিহত ওই তরুণের নাম রাজা ফকির (২০)। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার হজরত খানজাহান (রহ.) মাজারের দিঘির পূর্ব পাড়ে। ওই মাজারে এক বছর আগে এক কিশোরকে ছুরি মেরে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পিবিআইয়ের ভাষ্য, রোববার রাতে পটুয়াখালী থেকে রাজাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে অসুস্থ বোধ করলে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
নিহত রাজা ফকির হাসপাতালে ভর্তি ছিল কিনা জানতে চাইলে বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসেন পিবিআইয়ের সদস্যরা। সে সময় দায়িত্বরত চিকিৎসকেরা
পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত দেখতে পান। ওই তরুণকে নিয়ে আসা পুলিশ সদস্যরা চিকিৎসককে জানিয়েছিলেন যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার রাতেই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
এ বিষয়ে পিবিআই বাগেরহাট কার্যালয়ের কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে ওই কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার দাবি, রাজা পুলিশ হেফাজতে মারা যাননি। তাঁর ওপর কোনো নির্যাতনও হয়নি। এক বছর ধরে তিনি পলাতক ছিলেন। পটুয়াখালী থেকে তাঁকে বাগেরহাটে নিয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়।
আমার ছেলে তো ছুরি মারছে। ওই হত্যায় জড়িত, ভিডিওতে দেখা গেছে। তাকে ধরে আনা হলো। আদালত তার বিচার করত। নির্যাতন করে কেন মেরে ফেলা হলো? রাজা ফকিরের বাবা
গত বছরের ১৮ অক্টোবর সন্ধ্যায় হজরত খানজাহান (রহ.) এর মাজার এলাকায় ছুরিকাঘাতে পাশের সিঙড়া গ্রামের তালিম মল্লিক (১৮) নামের এক কলেজছাত্র নিহত হন। রাজা ফকির এই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
4 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর)
1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
7 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
4 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
4 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা