editor

প্রকাশিত: 1:45 PM, July 28, 2021

তাহিরপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট,গ্রেফতার ৩

তাহিরপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট,গ্রেফতার ৩

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার সীমান্ত উপজেলা তাহিরপুরের বিভিন্ন স্পটে দীর্ঘদিন যাবত মাদক ও জুয়ার আসর জমজমাট ভাবে চলছে। সম্প্রতি মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য খুনি ভাড়া করে এনে নিজের ছেলেকে হত্যা করে এক বাবা। বর্তমানে সেই বাবা কারাঘারে রয়েছেন। ভারত থেকে আসা মাদক ও জুয়ার কারণে অনেকেই হয়েছে নিঃস্ব। আর জুয়ারী ও মাদকাসক্তদের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে জনসাধারণ। পুলিশ ২টি স্পটে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ বিড়ি, নগদ টাকা, ২টি মোবাইল ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩জনকে গ্রেফতার করেছে। কিন্তু মাদক ও জুয়ার বোর্ড পরিচালকরা পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর থানার সাবেক এসআই জামাল উদ্দিন ও চাঁদাবাজ তোতলা আজাদের সহযোগীতায় ২০১৪ সাল থেকে এউপজেলায় মাদক ও জুয়ার বোর্ড চালু হয়। তাদের নেতৃত্বে উপজেলার পাতারগাঁও, সোনাপুর, ফকিরনগর, ঘাগটিয়া, পুরানঘাট, সততা বাজার, জনতা বাজার, মানিগাঁও, বারহাল, শিমুলতলা, বালিজুরী, সোলেমানপুর, চাঁনপুর, বড়ছড়া, লাকমা, বালিয়াঘাট, শ্রীপুর, জঙ্গলবাড়ি ও কামড়াবন্দসহ প্রায় অর্ধশতাধিক স্পটে জুয়ার আসর বসানো হতো। সেখানে চলতো ইয়াবা, হেরুইন, মদ ও গাঁজার রমরমা বাণিজ্য। তখন এলাকার যুবক ও বৃদ্ধরা জুয়া ও মাদকের নেশার টাকা সংগ্রহ করার জন্য ধান, চাল থেকে শুরু করে জায়গা জমি পর্যন্ত বিক্রি করতো।

আর এই বিষয়টি তৎকালিন সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদকে এলাকার ভোক্তভোগিরা জানানোর পর তিনি সব জুয়ার বোর্ড বন্ধ করে দেন। আর এসআই জামালকে তাহিরপুর থানা থেকে বদলি করে প্রথমে সুনামগঞ্জ ডিবি কার্যালয়ে পরবর্তীতে ঢাকা মেট্রোতে বদলি করা হয়। এরপর নিয়ন্ত্রণে আসতে থাকে তাহিরপুর উপজেলার মাদক ও জুয়া। এলাকার জনসাধারণ জেগে উঠে এবং এসআই জামালের সহযোগী চাঁদাবাজ তোতলা আজাদকে চাঁদাবাজি ও ইয়াবা বিক্রির জন্য বড়ছড়া, লাউড়গড় ও বাদাঘাট বাজারে ৩বার গণধৌলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে মুছলেখা সে দিয়ে রক্ষা পায়। তাই এলাকার ভোক্তভোগিরা আদালতে গিয়ে তোতলা আজাদের বিরুদ্ধে পৃথক ভাবে ৩টা চাঁদাবাজি মামলা করে।

এমতাবস্থায় তাহিরপুর থানায় ওসি আব্দুল লতিফ তরফদার যোগদানের পর মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্তের টেকেরঘাট, চাঁনপুর, লাউড়গড়, কামড়াবন্দ ও তাহিরপুর সদরসহ একাধিক স্পট থেকে সীমান্ত চোরাচাকারবারি, বিজিবি সোর্স ও মাদক ব্যবসায়ীসহ জুয়ারীদের ইয়াবা, মদ, গাঁজা ও বিড়িসহ গ্রেফতার করে। এছাড়া র‌্যাব বাহিনীও সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা, অস্ত্র ও গাঁজাসহ অনেককে গ্রেফতার করেছে। এসব অভিযানের কারণে ক্ষনিকের জন্য এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে আসলেও থেমে যায়নি মাদক ব্যবসায়ী, সোর্স ও তাদের গডফাদাররা। তারা প্রশাসনের চোখে ধুলো দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য পাচাঁরের পর প্রতিরাতে উপজেলার বিভিন্ন স্পটে আবারও জুয়া ও মাদকের আসর পরিচালনা শুরু করে। সেই সাথে পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে চাঁদাবাজি করছে।

প্রতিদিনের মতো গত সোমবার (২৬ জুলাই) রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের সততা বাজারে প্রাক্তন চেয়ারম্যান রুস্তম আলীর ছেলে সালাউদ্দিন নিখিল ও আব্দুর নুর তালুকদারের ছেলে মামুন তালুকদারের ২টি চা স্টলসহ একাধিক স্পটে জুয়ার আসর বসে। এখবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা জুয়ার বোর্ডে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ বিড়ি, নগদ টাকা, জুয়া খেলার তাস, গাফলা ও ২টি মোবাইলসহ ৩জন জুয়ারীকে গ্রেফতার করে। এসময় মাদক ও জুয়ার বোর্ড পরিচালক সালাউদ্দিন ও মামুনসহ তাদের গডফাদার পালিয়ে যায়। গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মৃত সাব্বির উদ্দিনের ছেলে মালু মিয়া, একই গ্রামের আবু জাহেরের ছেলে মোহাম্মদ হানিফা, কুদরত আলীর ছেলে সুজন মিয়া। এঘটনার প্রেক্ষিতে পরদিন মঙ্গলবার (২৭ জুলাই) সকালে পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ জুয়ারীর বিরুদ্ধে থানায় পৃথক ২টি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সন্ধ্যায় কারাঘারে পাঠায়। কিন্তু মাদক ও জুয়ার বোর্ড পরিচালক ও তাদের গডফাদারের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের বলেন- জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৮/জুলাই/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা