editor
প্রকাশিত: 3:02 PM, July 29, 2021
অনলাইন ডেস্ক
নোয়াখালী সদরে কঠোর লকডাউনকে তোয়াক্কা না করে ছেলের বিয়ের আয়োজন করায় এক নারী ইউপি সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
আজ দুপুর ২টার দিকে উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালাদরাপ গ্রামের রৌশন মেম্বারের বাড়িতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালাদরাপ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রৌশন আক্তার। তার ছেলে তারেক হোসেন রাব্বির (২৩) ঢাকায় চাকরি করেন। এ কঠোর লকডাউন উপেক্ষা করে নিজের পাশের বাড়িতে ছেলের বিয়ের আয়োজন করেন মা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বরের বাড়িতে অভিযান চালিয়ে বরের মা নারী ইউপি সদস্য রৌশন আক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। লকডাউন চলাকালে সবাইকে অবশ্যই সরকারি বিধিনিষেধ মানতে হবে। কেউ বিধিনিষেধ অমান্য করলেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,