editor
প্রকাশিত: 8:57 AM, September 29, 2020
অনলাইন ডেস্ক:-
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। এবছর আর আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশের। তবে সুখবর এসেছে নিউজিল্যান্ড থেকে। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মঙ্গলবার সফর সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
আগামী ১৩ই মার্চ বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ডানেডিনে। পরের দুই ওয়ানডে ১৭ ও ২০ই মার্চ ক্রাইস্টচার্চে ও ওয়েলিংটনে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩শে মার্চ, নেপিয়ারে। ২৬শে মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অকল্যান্ডে, শেষ টি-টোয়েন্টি ২৮শে মার্চ হ্যামিল্টনে।
বাংলাদেশের আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড।অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আগামী ২৭শে নভেম্বর শুরু হবে কিউইদের আন্তর্জাতিক মৌসুম। ওই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে দুই দল।
এরপর ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ফেব্রুয়ারি-মার্চে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের প্রতিপক্ষ তাসমান সাগরের ওপারের দেশ অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,