editor
প্রকাশিত: 5:54 PM, July 29, 2021
অনলাইন ডেস্ক
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চার মাস পেরিয়ে গেছে। কয়েক দফা প্রস্তুতি নিলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। এদিকে পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একটি গণমাধ্যমকে বলেছেন, তারা সরকারের কাছে জরুরি অনুমতি নিয়ে করোনার এই সময়ে কাজ করছেন।ফলাফল প্রকাশের কাজ অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে। তবে ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না।
সূত্র জানিয়েছে, আগামী রোববার কমিশনের বিশেষ সভা আছে। সেই সভায় ফলাফল প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
এ বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় দেশের ৮টি বিভাগীয় শহরে। সেই পরীক্ষার চার মাস হলো। কিন্তু করোনাসহ নানা কারণে পিএসসির পক্ষে এখনো ফল প্রকাশ সম্ভব হয়নি।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,