editor
প্রকাশিত: 7:47 PM, July 31, 2021
অনলাইন ডেস্ক
এবারের টোকিও অলিম্পিকে দুর্দান্ত খেলছে স্পেন। ব্রাজিল, জাপানকে রেখে অনেকে স্প্যানিশদেরই স্বর্ণ জয়ের প্রথম দাবিদার মানছেন।
গ্রুপপর্বে শক্তিশালী আর্জেন্টিনাকে রুখে দিয়ে দাবি জোরালো করেছে উনাই সিমনের দল।
এবার কোয়ার্টার ফাইনালে সেই দাবিকে একেবারে ফ্রেমে বাঁধাই করে রাখার যেন ইঙ্গিত দিল স্পেন।
গ্রুপপর্বে ব্রাজিলকে রুখে দিয়েছিল আইভরি কোস্ট। আগের ম্যাচে জার্মানির জালে ৪ গোল জড়ানো ব্রাজিল আফ্রিকার এই দেশের বিপক্ষে কোনো গোলই দিতে পারেনি।
আর সেই আইভরি কোস্টের জালে ৫ বার বল জড়িয়েছে স্পেন। আইভরি কোস্ট শোধ দিতে পেরেছে দুটি।
শেষ আটের লড়াইয়ে শনিবার আইভরি কোস্টের মুখোমুখি হয় স্পেন।
৫-২ গোলের ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন।
অদ্ভূত এক ম্যাচ উপভোগ করেছেন ফুটবলবিশ্ব। নির্ধারিত সময়ে ২-২ গোলে অমিমাংসিত ছিল খেলা। পরে অতিরিক্ত সময়ে আইভরি কোস্টের জালে একে একে তিন গোল জমা করে স্পেন। ম্যাচে হ্যাটট্রিক করেছেন বদলি হিসেবে নামা রাফা মীর।
তার হ্যাটট্রিকে গোটের ম্যাচের চিত্র পাল্টে যায়।
ম্যাচের শুরুর ১০ মিনিটের সময় এরিক বেইলি গোলে লিড নেয় আইভরি। ৩০ মিনিটের মাথায় স্পেনকে সমতায় ফেরান দানি আলমো। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিট ধরে তুমুল লড়াইয়ের জালের দেখা পায়নি কোনো দল। কিন্তু অতিরিক্ত সময়ে ভেলকি দেখান আইভরিকোস্টের তারকা ম্যাক্স গ্রাডেল।
ভাবা হচ্ছিল, অলিম্পিক থেকে বিদায় ঘণ্টা বাজছে স্পেনের। কিন্তু ফের নাটক জমে ওঠে। গ্রাডেলের গোলের দুই মিনিট পরই সমতায় ফিরিয়ে স্কোর ২-২ করেন স্পেনের রাফা মীর।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
অতিরিক্ত সময়ে ৯৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় স্পেন। সফল স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন মিকেল ওয়ারজাবাল।
আইভরি ফের সমতায় ফেরাবে আশায় বুক বাধে দলটির সমর্থকরা। কিন্তু উল্টোটাই ঘটে। অতিরিক্ত সময়ের শেষদিকে ১১৭ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রাফা মীর। এর চার মিনিট পরেই হ্যাটট্রিক গোল করে দলের জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ তারকা।
রেফারির শেষ বাঁশিতে ৫-২ গোলের ব্যবধানে জয় নিয়ে সেমির টিকিট কাটে স্পেন। অপরদিকে দারুণ খেলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় জানাতে হয়েছে আইভরি কোস্টকে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,