editor
প্রকাশিত: 1:19 PM, August 2, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ১টি সিএনজিসহ এক চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় সিএনজিতে থাকা ২মাদক ব্যবসায়ী সুকৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত চালকের নাম- সুজন দেব (২৪)। সে সিলেট জেলার বিশ^নাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠিলীপাড়া গ্রামের মৃত সুধীর দেবের ছেলে। আজ সোমবার (২ আগষ্ট) সকাল ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (১ আগষ্ট) বিকেলে ছাতক ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে পৃথক ভাবে ভারতীয় থেকে বিপুল পরিমান অভিসার চয়েজ মদ পাঁচার করে ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫) ও শ্রীনগর গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।
পরে সন্ধ্যায় পাচাঁরকৃত সেই মদ সিএনজি যোগে সিলেট নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল অভিসার চয়েজ মদ ও নাম্বার বিহীন সিএনজিসহ চালক সুজন দেবকে গ্রেফতার করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে সুকৌশলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী রুবেল ও আব্দুল কুদ্দুস। এঘটনার প্রেক্ষিতে রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন- মাদক মুক্ত সমাজ গড়তে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা