editor
প্রকাশিত: 4:09 PM, August 2, 2021
অনলাইন ডেস্ক
চার বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে তার চেয়েও বড় কথা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
এর আগের মুখোমুখি দেখায় সব ম্যাচই ছিল বিশ্বকাপে।
সিরিজটি মাঠে গড়ানোর আশায় অস্ট্রেলিয়ার সব শর্ত মাথা পেতে মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক কথায় পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি।
আর মহাগুরুত্বপূর্ণ এই সিরিজটি দেখতে পারবেন না অস্ট্রেলীয়রাই। মানে এ সিরিজের কোনো ম্যাচই যে সরাসরি দেখা যাবে না অস্ট্রেলিয়া থেকে।
এর কারণ একটাই। সিরিজের ম্যাচগুলো দেখানোর ব্যাপারে এখন পর্যন্ত আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সোমবার বলেন, ‘আমার জানামতে অস্ট্রেলিয়াতে এখনো কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি। সোমবারের মধ্যে যদি সেটি না হয়, তাহলে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে না।’
এ প্রতিবেদন লেখার সময়ও অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।
উল্লেখ্য, খেলা সম্প্রচারের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার সঙ্গে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস।
ফক্সের টিভি গাইডে সোমবারের সূচিতে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজের সময় ইংল্যান্ড-ভারত টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ ও দ্য হান্ড্রেডই শুধু সরাসরি সম্প্রচার করবে তারা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো ফক্সের টিভি দেখাবে না বলেই অনেটা নিশ্চিত।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,