editor
প্রকাশিত: 7:54 PM, August 3, 2021
অনলাইন ডেস্ক
নীলফামারীর সৈয়দপুরে ২০ হাজার টাকায় ছেলে নবজাতক বিক্রির অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ দুই ঘণ্টার মধ্যে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার সৈয়দপুর শহরের নিচু কলোনি এলাকার মো. নাদিমের স্ত্রী জোসনা বেগম (৩২) প্রসব বেদনা নিয়ে সকাল সোয়া ৭টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে একটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। এরপর ওই নবজাতককে ২০ হাজার টাকায় একই মহল্লার জনৈক জামিলা খাতুনের কাছে বিক্রি করে দেন ওই দম্পতি।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের কুন্দল এলাকার রফিক মিয়া বলেন, হাসপাতালের মূল গেটে নবজাতকের বাবার সঙ্গে এক নারীকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে দেখি। চুক্তিপত্রে স্বাক্ষর শেষে ওই নারী নবজাতকের বাবার হাতে এক ব্যান্ডেল টাকা তুলে দেন। পরে ঘটনাটি জানাজানি হলে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আব্দুর রহিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিমা আক্তার নামে ওই নারীর কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।
নবজাতকের মা জোসনা বেগম বলেন, একই এলাকার জামিলা খাতুন আমার দূর সম্পর্কের ফুপাতো বোন। তার কোনো ছেলে সন্তান না থাকায় তাকে স্বেচ্ছায় দিয়েছি। তবে আমার চিকিৎসার খরচ বাবদ তিনি আমাদের ২০ হাজার টাকা দিয়েছেন। জামিলার পক্ষ থেকে টাকাটা দিয়ে নবজাতককে নিতে এসেছিলেন লিমা। তিনি সৈয়দপুর শহরের নিচু কলোনি মহল্লার খায়রুল ইসলামের স্ত্রী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নবিউর রহমান বলেন, সকাল ১০টার দিকে ঘটনাটি জানতে পেরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওমেদুল হাসান সম্রাট ও গাইনি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মাসুদা আফরোজসহ ওই ওয়ার্ড পরিদর্শনে যাই। সেখানে নবজাতকের মা জোসনা বেগমকে দেখতে পাই, কিন্তু ওই সময় নবজাতককে বেডে পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে আমাদের পুলিশের একটি দল নবজাতককে উদ্ধার করে। নবজাতক বিক্রির বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,