editor
প্রকাশিত: 10:14 AM, September 29, 2020
প্রতিনিধি:-
যশোরে বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) টি এম মুসা এই রায় ঘোষণা করেন। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান খাঁ। তিনি যশোর সদর উপজেলার সালতা গ্রামের আবুল কাশেম খাঁর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত তাঁকে কারাগারে পাঠানো হয়।মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার সালতা গ্রামের একটি বাড়িতে কাজ করতেন বাক্প্রতিবন্ধী রত্না খাতুন (১৮)। সেই সূত্রে হাবিবুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১৭ সালের ২৮ মে হাবিবুর ও একই গ্রামের মন্টু ডেকে নিয়ে যান রত্নাকে। এর তিন দিন পর ৩১ মে গ্রামের মেজের মোল্লার কবরস্থানে রত্নার লাশ পাওয়া যায়। খবর পেয়ে ফুলবাড়ি ক্যাম্পের পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় রত্নার বাবা শহর আলী শেখ থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরপর ওই বছরের ১৪ জুন তিনি হাবিবুর রহমান খাঁ ও মন্টুকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২ জুলাই কোতোয়ালি থানায় সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। পুলিশ হাবিবুরকে গ্রেপ্তার করে। আদালতে তিনি রত্নাকে ধর্ষণের পর হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ হাবিবুর রহমান খাঁ, মন্টু ও একই এলাকার ইকবাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সরকারি কৌঁসুলি মোহা. আসাদুজ্জামান বলেন, হাবিবুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দিয়েছেন।
1 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
4 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
4 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট
1 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।