editor
প্রকাশিত: 11:37 PM, August 4, 2021

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রথম ম্যাচে ২৩ রানের জয়ে দুই রেকর্ড গড়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ। একটি হলো সর্বনিম্ম পুঁজি নিয়ে জয় পেল বাংলাদেশ। এর আগে ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড ছিল আরব আমিরাতের বিপক্ষে (১৩৩ রান)। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩১ করে জয় পেয়েছে টাইগাররা।
দ্বিতীয় রেকর্ডটি হলো বিশ ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড। নিউজিল্যান্ডের দখলে থাকা (১৪২ রান) রেকর্ডটি নিজের করে নিয়েছে বাংলাদেশ (১৩১ রান)।
এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয়ের পর আরো একটি ইতিহাস লিখেছে টাইগাররা। এই প্রথম অস্ট্রেলিয়াকে যেকোনো ধরনের ক্রিকেটে টানা দুই ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।
এ নিয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় মোট চারটি। ২০০৫ সালে কার্ডিফে প্রথমে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৭ সালে ঘরের মাঠে টেস্টে অসিদের হারায় বাংলাদেশ। এবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই জয় পেল টাইগাররা।
মিরপুর শেরেবাংলায় বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে মাত্র ১২১ রান সংগ্রহ করে।
১২২ রানের তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। পরে সাকিব, আফিফ ও সোহানের ব্যাটে ভর করে ৮ বল বাকি থাকতেই জয় পেয়েছে টাইগাররা। ১২২ রানের লক্ষ্য টপকে গেছে পাঁচ উইকেট ও ৮ বল হাতে রেখে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪ /আগস্ট/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,