editor
প্রকাশিত: 10:40 AM, September 29, 2020
প্রতিনিধি:-
ভোলার দুই উপজেলায় আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় তিনটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে এক শিশু, এক যুবক ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের বাড়ি দৌলতখান ও একজনের বাড়ি চরফ্যাশন উপজেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনের মোড় এলাকায় অভ্যন্তরীণ সড়কে অটোরিকশার (বোরাক) চাপায় লামিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের আকবর হোসেনের মেয়ে। সে পাঁচ দিন আগে মহাজনের মোড় এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। লামিয়া নানা বাড়ির সামনে রাস্তা পাড় হওয়ার সময় সৈয়দপুর ইউনিয়নের মিজিরহাট এলাকার অটোরিকশাচালক মনির হোসেন তাকে চাপা দিয়ে চলে যান।
পুলিশ আরও জানায়, একই দিন ভোর ছয়টার দিকে ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়কের বাংলাবাজার এলাকায় বাসের চাপায় মো. কবির হোসেন (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যজয়নগর গ্রামে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,