editor
প্রকাশিত: 8:03 PM, August 7, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। আজ শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ ক্যাম্পেইনে পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে টিকা দেওয়া হয়। গণটিকাদান কার্যক্রমের প্রথম ধাপে প্রতি ওয়ার্ডের ২০০ জন করে মোট ৫ হাজার চারশত জনকে টিকা দেওয়া হয়।
উপজেলার গণটিকাদান কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি তোয়াক্কা করে সকাল থেকে টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড়। অনেকেই পড়েননি মাস্ক। আবার অনেকের থুতনিতে নামানো। একটি ওয়ার্ডে মাত্র ২০০ টিকা দেওয়াতে কার আগে কে টিকা নিবেন এ নিয়ে লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে ছিল ধাক্কাধাক্কির প্রতিযোগিতা। অধিকাংশ টিকাদান কেন্দ্রে দুপুর ২টার আগেই বরাদ্দকৃত টিকা প্রদান শেষ হয়ে যায়। কেন্দ্রগুলোতে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা। ফলে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা ছাড়াই টিকা গ্রহন করেছেন গ্রামাঞ্চলের মানুষ। তাছাড়া প্রতি কেন্দ্রে টিকা নিতে এসে, টিকা না পাওয়া ফিরে গেছেন কয়েক শতাধিক মানুষ।
এদিকে, সকাল থেকে গণটিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেন, ওয়ার্ড পর্যায়ে প্রথম ধাপে উপজেলার একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ২৭টি কেন্দ্রে ৫ হাজার চারশত মানুষের মাঝে সিনোফার্মের ভ্যাকসিন (টিকা) প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তীতে সবাইকে টিকা দেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা