editor
প্রকাশিত: 8:17 PM, August 7, 2021
অনলাইন ডেস্ক
আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করতে নামে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থামে বাংলাদেশ। জয়ের ধারায় ফিরতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০৫ রান। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন নাইম শেখ। এছাড়া ২৩ রান আসে শেখ মাহেদির ব্যাট থেকে। ৩টি করে উইকেট নেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই।
অ্যান্ড্রু টাইয়ের দারুণ বোলিং
আফিফ হোসেন দারুণ খেলছিলেন। তাকে ২০ রানে থামান অ্যাস্টন অ্যাগার। শেষ দিকে বাংলাদেশ ব্যাটসম্যানদের ঝড় তুলতে দেননি অ্যান্ড্রু টাই।
মাহেদি ও শামীম হোসেনকে (৩ রান) ফেরান তিনি।
সোয়েপসনের ঘূর্ণিতে নাকাল বাংলাদেশ
সিরিজে প্রথমবারের মতো সুযোগ পেয়েই লেগ স্পিনে টাইগার ব্যাটসম্যানদের কাবু করলেন মিচেল সোয়েপসন। উইকেটে থিতু হয়ে বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন নাইম শেখ। ৩৬ বলে ২৮ রানে সোয়েপসনের শিকার হয় ফেরেন এই ওপেনার। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসানও ফিরেছেন সোয়েপসনের স্পিন ঘুর্ণিতে। দু’জনই ব্যর্থ হয়েছেন রানের খাতা খুলতে। তার আগে ফিরেছেন সাকিব আল হাসান। ২৬ বলে ১৫ রানে হ্যাজলউডের দ্বিতীয় শিকার হন সাকিব।
টানা চতুর্থ ম্যাচে ব্যর্থ সৌম্য
গত মাসে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন সেরা খেলোয়াড়।৩ ম্যাচ সিরিজে গড় ৪২.০০ ও ১২৪.৭৫ স্ট্রাইক রেটে ১২৬ রান করেন সৌম্য। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেনো রান করতেই ভুলে গেছেন এই বাঁহাতি ওপেনার। শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতেও হাসেনি সৌম্যর ব্যাট। জস হ্যাজলউডের শিকার হয়ে ফিরেছেন ৮ রান করে। অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন ২ রান। দ্বিতীয় ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। তৃতীয় টি-টোয়েন্টিতে করেন ২ রান। তবুও আরেকটি সুযোগ পেয়েছিলেন। সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সৌম্য।
অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
গতকাল শুক্রবার অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতে বাংলাদেশ। সেই রেশ না কাটতেই চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে টাইগাররা। গত ম্যাচের মতো আজও টসে জিতেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিরিজের প্রথম তিন ম্যাচের একটিতেও দুই অঙ্ক ছুঁতে না পারা ওপেনার সৌম্য সরকার আরেকটি সুযোগ পাচ্ছেন। টানা চার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার একাদশে রয়েছে দুই পরিবর্তন। অভিষেকে হ্যাটট্রিক করলেও এ ম্যাচের একাদশে জায়গা হয়নি পেসার নাথান এলিসের। তার জায়গায় খেলবেন অ্যান্ড্রু টাই। মিচেল স্টার্ক এই ম্যাচেও বিশ্রামে রয়েছেন। অ্যাডাম জাম্পাকেও বিশ্রামে রাখা হয়েছে। তার জায়গায় খেলবেন আরেক লেগস্পিনার মিচেল সোয়েপসন।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
বেন ম্যাকডরমট, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, ময়েজেস হেনড্রিকস, অ্যাস্টন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যান্ড্রু টাই, সোয়েপসন ও জশ হ্যাজলউড।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,