editor
প্রকাশিত: 8:43 PM, August 7, 2021
অনলাইন ডেস্ক
চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ গ্রেফতার ছয় আসামির বাসায় তল্লাশি অভিযান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (০৭ আগস্ট) বিকেল ৩টা থেকে একে একে সবার বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান এখনও চলমান রয়েছে।
শনিবার সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার হওয়া আসামি পরীমনি, পিয়াসা, মৌ, রাজ, হেলেনা জাহাঙ্গীরসহ ৬ আসামির বাসায় তল্লাশি করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে এই অভিযান করা হচ্ছে।
তবে এখনই কিছু বলার মতো অগ্রগতি হয়নি। বিস্তারিত জানানো হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের পৃথক ৭টি মামলার তদন্তভার সিআইডিকে ন্যাস্ত করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম আমরা শুরু করেছি। তদন্ত চলমান রয়েছে।
গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক সাতটি মামলার তদন্ত করছে সিআইডি।
গত ২৯ জুলাই দিনগত রাতে রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী এবং অবৈধভাবে সংরক্ষণ করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।
গত ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরীমনির বাসা থেকে মদ ও মাদক উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। একই দিন রাতে প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করা হয়। পরে বনানী থানায় পরীমনি ও নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে র্যাব। পৃথক মামলায় তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
রাজধানীর বারিধারা এলাকা থেকে মাদকদ্রব্যসহ ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে গত ১ আগস্ট মধ্যরাতে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে ডিবি। পৃথক মামলায় তারা রিমান্ডে আছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,