editor

প্রকাশিত: 11:02 AM, September 29, 2020

এমসি কলেজে নরপশুদের নারকীয়তার বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছিএমসি কলেজে নরপশুদের নারকীয়তার বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি 

এমসি কলেজে নরপশুদের নারকীয়তার বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছিএমসি কলেজে নরপশুদের নারকীয়তার বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি 

———–সুলতান মনসুর

পিতা মাতা ও পরিবার পরিজন হারানোর শোককে শক্তিতে পরিনত করে বহুধা বিভক্ত আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হয়ে, হৃদয়ে রক্তক্ষরণ আর মানবতার মুক্তির লক্ষ্যকে সামনে রেখে পিতা মুজিবের দেখা স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর প্রত্যয়ে স্বদেশ প্রত্যাবর্তন থেকে আজ অবধি আপনার পথচলা কখনোই মসৃণ ছিল না। দেশে জনগণের প্রতি দায়বদ্ধতা, ইস্পাত কঠিন মনোবল, বঙ্গবন্ধুর অদৃশ্য উপস্তিতি, আর বাংলার মানুষের ভালোবাসায় আপনি বারবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে জীবন যৌবনের বিরাট একটা অংশে আপনার সাংগঠনিক নির্দেশনা আর বোনের স্নেহ লাভ করার সুযোগ আমার হয়েছে। সেই বিশ্বাস থেকে বলতে চাই মাননীয় নেত্রী, জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার হাত ধরে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন,অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধিকরণ, করোনা মোকাবেলায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কার্যকরী পদক্ষেপসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়ে আপনার বলিষ্ঠ নেতৃত্বে যা অব্যাহত রয়েছে। যেটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে স্বীকৃত। তা সত্ত্বেও অনিয়ম, অব্যবস্থাপনা, মোসাহেবি, দুর্নীতি, নৈরাজ্য, খুন, ধর্ষণ, অনাচার, ক্ষমতাবানদের দাম্ভিকতা প্রতিরোধে জনগণের ঐক্য সৃষ্টি করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় জাতীয় ঐক্য গঠনের মধ্য দিয়ে যোগ্য ও মেধাবীদের যোগ্যতার আসনে অধিষ্ঠিত করে মুক্তি সংগ্রামের চেতনার বাংলাদেশ বিনির্মানে আপনার অগ্রযাত্রা প্রত্যাশা করে বাংলার জনগণ। কেননা আশাহত, বঞ্চিত, আর সাধারণের আস্থা আর বিশ্বাসের শেষ আশ্রয় যে কেবল আপনি।
পরিশেষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সিলেট এম.সি. কলেজ যেখানে তৎকালীন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পিতা মুজিব হত্যার প্রতিবাদে সশস্ত্র মিছিল ও প্রতিবাদ সভা করেছিলাম সেই কলেজের ছাত্রাবাসে নরপশুদের নারকীয়তাসহ সকল অনাচারের বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি। মহান রাব্বুল আলামীনের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন প্রত্যাশা করছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন শুভ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগণের।
লেখক: সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সাবেক ভিপি ডাকসু, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সংসদ সদস্য

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,