editor

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

এ মাসের তৃতীয় সপ্তাহে ৩ অঞ্চলে বন্যার পূর্বাভাস

এ মাসের তৃতীয় সপ্তাহে ৩ অঞ্চলে বন্যার পূর্বাভাস

2

অনলাইন ডেস্ক
দেশের ভেতরে ও বাইরে ভারি বৃষ্টির কারণে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীতে পানির প্রবাহ বেড়েছে। ইতোমধ্যে হবিগঞ্জে খোয়াই নদী বিপদ সীমার উপরে উঠে গেছে। আগামী কয়েক দিনে এ অঞ্চলের মধ্যদিয়ে প্রবাহিত অন্য নদীগুলোও বিপদসীমা পার করতে পারে। এতে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে। অন্যদিকে এ মাসের তৃতীয় সপ্তাহে উত্তর ও মধ্যাঞ্চলেও বন্যা সৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তরাঞ্চলে স্বল্প এবং মধ্যাঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) এ তথ্য জানিয়েছে।

গত মাসে দেশে একাধিক দফায় আকস্মিক বন্যা হলেও গড় বৃষ্টিপাত ৫ শতাংশ কম হয়েছে। বাংলা পঞ্জিকায় জুলাই মাসে থাকে আষাঢ়। ভরা বর্ষা হিসাবে এ মাসে সারা দেশে গড়ে ৪৯৬ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। কিন্তু বৃষ্টি হয়েছে গড়ে ৪৭১ মিলিমিটার। ঢাকায় সাড়ে ১৯, ময়মনসিংহে ১৯ দশমিক ৭, চট্টগ্রামে ১ দশমিক ৯, সিলেটে ২৩ দশমিক ৭, রাজশাহীতে ২৯ দশমিক ১, রংপুরে ২২ দশমিক ৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে বিদায়ী মাসে বরিশাল ও খুলনায় যথাক্রমে ১৮ দশমিক ৬ ও ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এ তথ্য জানিয়েছে।

7

এফএফডব্লিউসির বন্যা পূর্বাভাসসংক্রান্ত বিশেষ প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শেষে ও আগস্টের শুরুতে বাংলাদেশ ও উজানের অববাহিকাগুলোতে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ২ সপ্তাহে উজানের অববাহিকাগুলোর অনেক স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লায় খোয়াই নদী বিপদসীমার উপরে চলে গেছে।

7

এতে বলা হয়, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বেড়ে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের শুরুর দিকে সতর্কসীমায় পৌঁছাতে পারে। সন্নিহিত সময়ে তিস্তা ও ধরলা নদীর পানি সমতল কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রাম জেলার নিুাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

5

দেশের পশ্চিমাঞ্চলের গঙ্গা নদীর পানি সমতল আগামী ২ সপ্তাহে বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। অপরদিকে মধ্যাঞ্চলের পদ্মা নদীর পানি সমতল বেড়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শেষার্ধে অথবা তৃতীয় সপ্তাহের প্রথমার্ধে কোথাও কোথাও বিপদসীমা অীতক্রমের সম্ভাবনা আছে। এরফলে মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলাগুলোর নিুাঞ্চল স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার প্রেক্ষিতে সময় বিশেষে দ্রুত বেড়ে যেতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে বিপদসীমা অীতক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

5

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

8 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

3 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

3 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
8