editor
প্রকাশিত: 5:00 PM, August 8, 2021
অনলাইন ডেস্ক
আগামী ১১ আগস্ট সব সরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমল এবং গণপরিবহণে অর্ধেক যাত্রী নিয়ে চলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধি নিষেধ আগামী ১১ই আগস্ট থেকে শিথিল করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের আর্থ সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ই আগস্ট থেকে সকল সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালত সমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সড়ক রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। তবে মালিক ও শ্রমিক সংগঠনগুলো প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনের অর্ধেক চালু রাখতে পারবে।
শপিং মল, মার্কেট সমূহ সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সকল প্রকার শিল্পকারখানা চালু থাকবে। হোটেল রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
8 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম
1 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে
2 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে
2 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের
5 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া
6 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,
5 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে
7 5 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩