editor
প্রকাশিত: 2:03 PM, August 9, 2021
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসছে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। এ ছাড়া এই ৫৪ লাখ টিকার মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন সরকারের উপহারের আরও ১০ লাখ টিকাও রয়েছে।
সোমবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও জানান, চীন থেকে আরও ছয় কোটি টিকা কেনার ব্যাপারে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে চীন সরকারও অনুমোদন দিয়েছে। একনেক থেকে অনুমোদন পেলে চুক্তি হবে। চুক্তি হওয়ার পর ৬ কোটি থেকে সেপ্টেম্বরে আসবে ১ কোটি পাঁচ লাখ, অক্টোবরে আসবে ২ কোটি ও নভেম্বরে আসবে আরও ২ কোটি টিকা।
দেশে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে জানিয়ে এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এর মধ্যে টিকার সংকট হবে না। গ্রামাঞ্চলের বয়স্ক ব্যক্তিরা টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। দেশে বয়স্কদের মৃত্যুর হার ৯০ শতাংশ। তাই তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে, নিয়মিত টিকা কার্যক্রমের বাইরে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছ বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,