editor
প্রকাশিত: 3:00 PM, August 10, 2021
অনলাইন ডেস্ক
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলে বিশ্রাম নিতে হোটেলে না গিয়ে মিরপুরের মাঠ থেকেই সরাসরি বিমানবন্দরে গেছে টিম অস্ট্রেলিয়া।
বাংলাদেশে দুঃস্বপ্নের এক সফর শেষ করে রাতেই দেশে ফিরে যাচ্ছে ম্যাথু ওয়েডের দল। সোমবার দিবাগত রাত ১টায় দেশের পথে উড়াল দেবে ক্যাঙ্গারুদের চার্টার্ড বিমান।
এদিকে বাংলাদেশ দলেরও ঘরে ফেরার পালা। জিম্বাবুয়ে সফর থেকে শুরু করে এখনবধি পরিবার-পরিজনদের কাছে ভিড়েনি টাইগাররা।
জৈব-বলয়ের কঠিন শর্ত মেনে জিম্বাবুয়ে সিরিজ শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমেই সোজা হোটেল কন্টিনেন্টালে উঠে টিম বাংলাদেশ।
এবার ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়াবধের সুখ স্মৃতি নিয়ে ঘরে ফিরছেন লাল-সবুজের প্রতিনিধিরা। তবে তেমন একটা বিশ্রামের সময় পাচ্ছেন না তারা।
কারণ আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর।
সে উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
দলের সাথে বাংলাদেশ সফরে আসছেন না নিয়মিত অধিনায়ন কেন উইলিয়ামসন। তার পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন উইকেটকিপার টম ল্যাথাম।
জানা গেছে, নিউজিল্যান্ড একসঙ্গে দুটি স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজের জন্য একটি স্কোয়াড এবং ভারত সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আরেকটি স্কোয়াড।
অদ্ভূত বিষয় হলো – বাংলাদেশ সিরিজে যারা খেলবে তাদের কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই।
সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট সাভারের বিকেএসপিকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাকক্যাপরা। পাঁচটি টি-টোয়েন্টি হবে ১০ দিনে। অর্থাৎ প্রতিটি ম্যাচের আগে একদিন করে বিশ্রামের সুযোগ পাচ্ছে দুই দল।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,