editor

প্রকাশিত: 12:23 PM, September 29, 2020

বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন জাতিসত্তার মানচিত্র: আইজিপি

বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন জাতিসত্তার মানচিত্র: আইজিপি

4
ডেস্ক রিপোর্ট ::
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শুধুমাত্র স্বাধীনতা এবং  ভূখণ্ডই এনে দেননি,এনে দিয়েছেন সত্যিকার অর্থেই জাতিসত্তার  একটি মানচিত্র।  রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মূল্যবোধ ও জীবনমানের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও পূর্ণাঙ্গ জীবনবোধের উন্মেষ ঘটিয়েছিলেন তিনি। সে কারণেই বঙ্গবন্ধুকে নিয়ে লেখাপড়া এবং পরিচর্যা করা আমাদের সবার জন্য অপরিহার্য বিষয়।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদস্যদের মধ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের জন্য তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘জাতির পিতার রক্তঋণ ও আধুনিক বাংলাদেশ পুলিশ’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ এবং  ‘আমার দৃষ্টিতে বঙ্গবন্ধু’। ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সহকারী পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ। দ্বিতীয় স্থান অধিকার করেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন অতিরিক্ত পুলিশ সুপার নিহাত আদনান তাইয়ান। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন এসআই নয়ন মিয়া, দ্বিতীয় স্থান এসআই প্রদীপ মিত্র এবং তৃতীয় স্থান পিএসআই সিতাংশু কুমার দাস। ‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন নারী কনস্টেবল তাহমিনা আক্তার,দ্বিতীয় স্থান কনস্টেবল রুকনুজ্জামান এবং তৃতীয় স্থান অধিকার করেন নারী কনস্টেবল মনিশা আক্তার।
পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের এরকম আয়োজনে অংশগ্রহণ করতে পারাটাও আমাদের জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয় উল্লেখ করে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। তিনি বলেন,‘ প্রতিবছর যেন এরকম আয়োজন আমরা করতে পারি।’ উৎকৃষ্ট ও বিজয়ীদের লেখা নিয়ে প্রতিবছর বিশেষ সংকলন প্রকাশ করার নির্দেশনা প্রদান করেন ড.  বেনজীর আহমেদ।
পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা কমিটির সভাপতি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশের এডিশনাল আইজি ও ডিআইজিসহ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

5 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

7 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

5 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

1 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

1 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 7 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

4 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 7 এই

1
8