editor
প্রকাশিত: 7:13 PM, August 11, 2021
অনলাইন ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বেনেয়ালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত তিনজন হলেন: যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন হোসেন (১৯), মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২০) এবং একই গ্রামের হাসানুজ্জামান হাসানের ছেলে তৌহিদুল ইসলাম (১৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) নিহত জীবন হোসেনের বোনের বিয়ে। সেই উপলক্ষে তারা তিনজন যশোর থেকে মোটরসাইকেল যোগে ঝিকরগাছার গদখালীতে ফুল কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে বেনাপোল থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন হোসেন মারা যান। আর যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ও নয়ন হোসেনের মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে। অভিযান চলমান রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মেহজাবিন মুক্তি বলেন, তৌহিদুল ও নয়ন হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হয়েছে। আর জীবনকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি আমরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের