editor
প্রকাশিত: 2:39 PM, August 14, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- চিন্তার কিছুই নেই, যেকোন দূর্যোগে জনগনের পাশে আছে বর্তমান সরকার। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাসহ দেশের নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তবে করোনা মহামারীর এই করুন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং টিকা নিতে হবে।
আজ শনিবার (১৪ আগষ্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।
তিনি আরো বলেন- এই দেশের মানুষের কোন ভয় নেই। তাদের সুখে দুঃখে সব সময় পাশে আছে সরকার। তবে শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদেরকেও চেষ্টা করতে হবে। নিজেদের পথ নিজেরাই পরিস্কার রাখতে হবে। ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে, টিকা নিতে হবে। কাজ করা মন্দ কিছু না। যে কাজ করেন সে কাজই সম্মানের। এই দেশে কাজের কোন অভাব নেই।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ-জামান, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, ওসি কাজী মোক্তাদির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট