admin

প্রকাশিত: 1:21 PM, August 15, 2021

মাঠে বসে পিএসজির জয় দেখলেন মেসি

মাঠে বসে পিএসজির জয় দেখলেন মেসি

অনলাইন ডেস্ক
প্রায় এক মাস মাঠের বাইরে লিওনেল মেসি। অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি। পিএসজি সমর্থকরা মেসিকে মাঠে দেখতে উদগ্রীব। তবে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। শনিবার মেসি খেলবেন না জেনেও ৪৭ হাজার ধারণক্ষমতার পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেষবার পিএসজির দর্শকরা স্টেডিয়ামে এসেছিলেন। কোভিড-১৯ বিধিনিষেধ শিথিলের পর প্রথমবার পার্ক দেস প্রিন্সেসে এসেছিলেন দর্শকরা। ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুরকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি।

মেসি মাঠে না নামলেও দর্শকদের জন্য দারুণ মুহূর্ত দিয়েছে পিএসজি।
মেসি এই মৌসুম তাদের সবচেয়ে বড় সাইনিং হলেও সার্জিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুম্মা, জর্জিনিয়ো ভাইনালডাম ও আশরাফ হাকিমির মতো তারকারা এসেছেন পিএসজিতে। ভাইনালডাম ও হাকিমি পিএসজির হয়ে মৌসুমের প্রথম ম্যাচেই মাঠে নামলেও সেটা ছিল প্রতিপক্ষের স্টেডিয়ামে। ঘরের মাঠে এই পাঁচজনকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল না। শনিবার সেই আনুষ্ঠানিকতা সেরেছে পিএসজি। একে একে মাঠে নেমেছেন হাকিমি, ভাইনালডাম, দোন্নারুম্মা, রামোস ও মেসি। স্ত্রাসবুরের বিপক্ষে একাদশে ছিলেন হাকিমি ও ভাইনালডাম। রামোস ইনজুরির কারণে মাঠের বাইরে। দোন্নারুম্মাকে এই ম্যাচেও মাঠে নামাননি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। নেইমার ও আনহেল ডি মারিয়াও ছিলেন না। পুরো ম্যাচ মাঠে বসে দেখেছেন মেসি। পরিচয় পর্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ‘এই সপ্তাহটা আমার জন্য বিশেষ কিছু। সবাইকে ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোয়। এটা (দর্শকদের ভালোবাসা) অসাধারণ। আমি খুবই খুশি। নতুন শুরু নিয়ে আমি রোমাঞ্চিত। আশা করছি দারুণ একটা বছর কাটবে আমাদের।’

স্ত্রাসবুরের বিপক্ষে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে ১৫০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন ফরাসি তারকা। একটি গোল করেছেন। অবদান রেখেছেন দুই গোলে। তাদের অন্য তিন গোলদাতা মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলা স্ত্রাসবুরের গোল দুটি করেছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক। দুই ম্যাচের দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দিনের অন্য ম্যাচে শিরোপাধারী লিলের জালে গোল উৎসব করে নিস। ৪-০ গোলে জিতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। লিলের দুই ম্যাচে অর্জন মাত্র ১ পয়েন্ট।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/আগস্ট /২০২১/ রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,