editor
প্রকাশিত: 1:36 PM, August 15, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে বিলবোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শভিত্তিক ছবি প্রদর্শনীর উদ্যোগে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম।
বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও কর্ম বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শন করার এ অনন্য উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা এবং প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।
আয়োজকরা নিশ্চিত করেছেন যে, টাইমস স্কয়ারে প্রদর্শনী চলাকালে ১৫ আগস্টের মধ্যরাত থেকে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। রাষ্ট্রদূত সহিদুল ইসলাম ফাহিমকে তার উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ঐতিহাসিক এ অনুষ্ঠানের অংশ হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত বলেন, এ ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
এ বিশাল প্রজেক্ট ফাহিম ফিরোজ তার নিজস্ব অর্থায়নে শুরু করলেও পরে বেশ কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী এর খরচ মেটাতে এগিয়ে এসেছেন।
এনওয়াই ড্রিমসের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ অনুষ্ঠানটিতে প্রদর্শিতব্য কন্টেন্ট চূড়ান্ত করতে এবং অন্যান্য সব ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে জাতিসংঘের স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে রাষ্ট্রদূত এম সহিদুল ইসলামের ভূমিকার কথা স্মরণ করেন এবং টাইম স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ সাদরে গ্রহণ করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের