editor
প্রকাশিত: 3:45 PM, August 15, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে এক আদিবাসী নারী ও স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষকরা হলো- জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের আবুল কালামের ছেলে রাশিদ মিয়া (৪০) ও ছাতক উপজেলার কালারুখা ইউনিয়নের বোবরাপুর গ্রামের আছমত আলীর ছেলে মাহমুদ আলী (৩৫)। আজ রবিবার (১৫ আগষ্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের ভারত সংলগ্ন রাজাই গ্রামের বাসিন্দা ২৫ বছরের এক আদিবাসী গৃহবধু নারী গত শনিবার (১৪ আগষ্ট) দুপুরে গ্রাম সংলগ্ন পাহাড়ী ছড়ায় গোসল করতে গেলে একই গ্রামের লম্পট রাশিদ মিয়া তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের জঙ্গলের মাঝে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এঘটনাটি থানায় জানালে রাত অনুমান সাড়ে ১১টায় পুলিশ অভিযান চালিয়ে লম্পট রাশিদ মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এবং আজ রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় ধর্ষিতা নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য উদ্ধার করা হয়। লম্পট রাশিদ মিয়ার ২ স্ত্রী ও ৪ সন্তান রয়েছে।
অপরদিকে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর সদরগড় গ্রামের স্কুল পড়–য়া এক ছাত্রীকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে সিলেটের একটি আবাসিক হোটেলে আটক রেখে ধর্ষনের ঘটনায় লম্পট মাহমুদ আলীকে গ্রেফতার করেছে। সে র্দীঘদিন যাবত পলাতক ছিল। এর আগে এই ধর্ষনের ঘটনায় সহযোগীতা করার অপরাধে ওই স্কুল ছাত্রীর সৎ মা জুনু বেগমকে গ্রেফতার করে কারাঘারে পাঠিয়েছে পুলিশ। আর লম্পট মাহমুদ আলী জুনু বেগমের পরকিয়া প্রেমিক।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহিদুর রহমান ও তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট