editor
প্রকাশিত: 9:25 PM, August 16, 2021
অনলাই ন ডেস্ক
লম্বা সময় ধরে জৈব-সুরক্ষা বলয়ে থেকে জিম্বাবুয়ে সফর শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলে বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের মাঠে হ্যাটট্রিক সিরিজ জয় করে দেশে ফেরা টাইগাররা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে।
লম্বা সময় ধরে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকা ক্রিকেটাররা ফুসরত পাননি পরিবারের সঙ্গে সময় কাটানোর। অস্ট্রেলিয়া সিরিজ শেষে বন্ধি দশা থেকে মুক্তি পান মাহমুদউল্লাহরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তার আগে টাইগারদের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে বিশ্রাম দেওয়া হলেও ক্রিকেটারদের করোনার এই মহামারির সময়ে খেলায় থাকতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।
এব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমাদের খেলোয়াড়দের নিয়ে মেডিকেল ও ক্রিকেট অপারেশন্স বিভাগ কাজ করছে। তাদের বলে দেওয়া হয়েছে কী কী বিষয় মেনে চলতে হবে। চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পরিবারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। জনসমাগমে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুজন আরো বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই একই ঘরানার। অস্ট্রেলিয়াকে যে ধরনের বায়োবাবল পরিবেশ দেওয়া হয়েছিল, নিউজিল্যান্ডও একই সুবিধা চাইছে। আমরা চেষ্টা করছি একই রকমের বায়োবাবল পরিবেশ রাখার। সম্পূর্ণ বায়োবাবল তৈরি করে সিরিজ আয়োজন করব।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,