editor
প্রকাশিত: 4:55 PM, August 20, 2021
অনলাইন ডেস্ক
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের।
সে উপলক্ষে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে সিরিজকে সামনে রেখে পুরো দল আসার ৪ দিন আগেই বাংলাদেশের মাটিতে পা রাখেলেন দুই কিউই তারকা।
তারা হলেন- কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন।
এমিরেটসের ফ্লাইটে উড়ে এসে শুক্রবার সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নিউজিল্যান্ড দলের এ দুই ক্রিকেটার।
দলের আগে তাদের বাংলাদেশে চলে আসার কারণ হিসেবে জানা গেছে, গ্র্যান্ডহোম ও অ্যালেন দুজনই একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ অংশ নিতে ইংল্যান্ডে অবস্থান করছিলেন। সাউদার্ন ব্রেভের হয়ে খেলেছেন গ্র্যান্ডহোম, আর অ্যালেন খেলেছেন বার্মিংহাম ফনিক্সে। দুজনের দলই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। তাই সেখানে অবসর সময় না কাটিয়ে দল আসার চারদিন আগেই বাংলাদেশে চলে এসেছেন তারা। কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে যা সহায়ক হবে তাদের জন্য।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,