editor
প্রকাশিত: 3:41 PM, August 21, 2021
অনলাইন ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কেটেছে আর্জেন্টিনার। সেপ্টেম্বরেই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাইপর্বে ৫ই সেপ্টেম্বর নেইমারের ব্রাজিলের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। সেপ্টেম্বরের বাছাইপর্বে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষেও খেলবে আলবিসেলেস্তেরা। তার আগে আর্জেন্টাইন ফুটবলারদের একের পর এক চোট ভাবিয়ে তুলছে কোচ লিওনেল স্কালোনিকে। সর্বশেষ ইনজুরিতে পড়েছেন মাউরো ইকার্দি।
মেসি-ডি মারিয়া বাদে আক্রমণভাগে প্রথম পছন্দের কাউকে বাছাইপর্বের তিন ম্যাচের জন্য পাবে না আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজ, সার্জিও আগুয়েরো, লুকাস আলারিও ইনজুরি থেকে সেরে ওঠেননি। জাতীয় দলে ফেরার সম্ভাবনা ছিল মাউরো ইকার্দির।
পিএসজি ফরোয়ার্ড শুক্রবার ফরাসি লিগ ওয়ানে চোট পেয়েছেন। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ার সঙ্গে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার সঙ্গে কাকে খেলাবেন সেই নিয়ে চিন্তিত লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দলে ডাক পেতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আনহেল কোরেয়া, লাজিও ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়া ও ফিওরেন্টিনা ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেসের মধ্যে যেকোনো দুইজন।
চোট আছে রক্ষণভাগেও। এমিলিয়ানো মার্তিনেজের পর দ্বিতীয় পছন্দের গোলরক্ষক অগুস্তিন মার্চেসিন। পোর্তোর এই গোলরক্ষক হাঁটুর চোট সারাতে অপারেশন করিয়েছেন। একমাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এফসি পোর্তো গোলরক্ষককে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগস্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,