editor
প্রকাশিত: 4:34 PM, August 21, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে জুয়ারিসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২১ আগষ্ট) দুপুরে পৃথক ভাবে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউয়িনের কুরিলারপাড় গ্রামের মৃত মনফর আলীর ছেলে বকুল মিয়া (২৮), রামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবু সাইদ (৫১), জীবনপুর গ্রামের আমজাদ আলীর ছেলে ওমর আলী (৫০), পানাইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আবুল হোসেন (৪৮), ভবানিপুর গ্রামের মৃত রশিদ আলীর ছেলে নাজির আলী (৬৫) ও শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের মুক্তারপুর গ্রামের জ্যোতিষ দাসের ছেলে সাগর দাস (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত ১০টায় জেলার দেয়ারাবাজার উপজেলার মজুরবাজারে অবস্থিত বকুল মিয়ার চায়ের দোকানে জমজমাট জুয়ার আসর বসানো হয়। এখবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চায়ের দোকান মালিক বকুল মিয়াসহ জুয়ারী আবু সাইদ, ওমর আলী, আবুল হোসেন, নাজির আলীকে জুয়ার বোর্ড থেকে হাতেনাতে গ্রেফতার করে।
পরে রাতেই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চায়ের দোকানদার বকুল মিয়াকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা জরিমানা করাসহ ৪ জুয়ারীকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী সাগর দাসকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ও শাল্লা থানার এসআই আনোয়ার হোসেন সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট