editor

প্রকাশিত: 8:12 AM, September 30, 2020

রশিদের ফাঁসে হাঁসফাঁস করে হারল দিল্লি

রশিদ খানের স্পেল শেষ হওয়ার পরপরই টুইট করেন হর্শা ভোগলে, ‘আন্তর্জাতিক তারকার কাছ থেকে এটাই চায় সবাই। রশিদ খান দুর্দান্ত। সে প্রতিবার (বোলিংয়ে) এসেই দলের জন্য সুযোগ তৈরি করেছে।’

দিল্লি ক্যাপিটালসের ইনিংসে রশিদের ৪ ওভারের কোটা শেষ হয় ১৭তম ওভারে। এরপর শেষ ১৮ বলে জয়ের জন্য ৪৪ রান দরকার ছিল দিল্লির। উইকেটে মার্কাস স্টয়নিস ও অক্ষয় প্যাটেল। এই বাকি ৩ ওভারে ২৮ রান তুলতে পেরেছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য জয়ের সুবাস পেয়েছে তার আগেই। সেটি রশিদ খানের কল্যাণে।

৪ উইকেটে ১৬২ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে একটু চাপের মধ্যেই ছিলেন সানরাইজার্সের বোলাররা। টি-টোয়েন্টিতে এ লক্ষ্য তো তেমন কঠিন কিছু না। প্রতিপক্ষের ব্যাটিংয়ে শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, পৃথ্বী শ, ঋষভ পন্তরা থাকলে পুঁজিটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিন্তু রশিদ খানের ঘূর্ণিতে ঝুঁকিটা আর থাকেনি।

গুগলি-লেগ স্পিনের বৈচিত্র্যে দুর্দান্ত বল করা রশিদকে প্রায় খেলতেই পারেননি দিল্লির কোনো ব্যাটসম্যান। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট—এই হলো দিল্লি-সানরাইজার্স ম্যাচে রশিদের পারফরম্যান্স। তাঁর বলে মাত্র এক চার মারতে পেরেছেন দিল্লির ব্যাটসম্যানরা। রশিদের ঘূর্ণিতে দিল্লির ব্যাটসম্যানদের গলায় আটকে থাকা ফাঁসটা অন্য প্রান্ত থেকে আরও টান টান করার চেষ্টা করেছেন ভুবনেশ্বর কুমার ও নটরঞ্জনরা। আজ ৬টি ইয়র্কার মেরেছেন সানরাইজার্স পেসার নটরঞ্জন (৪-২৫-১)। এবার আইপিএলে এ পর্যন্ত কোনো বোলারের এক ম্যাচে সর্বোচ্চ ইয়র্কার মারার নজির। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রানেই থেমেছে দিল্লির ইনিংস। সানরাইজার্সের ১৫ রানের এ জয়ে ম্যাচসেরাও রশিদ খান।

এক হেটমায়ার ছাড়া দিল্লির কোনো ব্যাটসম্যানই টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করতে পারেননি। হেটমায়ার এসে ১২ বলে ২১ রান করলেও ম্যাচ থেকে ততক্ষণে বেশ পিছিয়ে পড়েছে দিল্লি। তার আগে শিখর ধাওয়ানের ৩১ বলে ৩৪, ঋষভ পন্তের ২৭ বলে ২৮ রান দিল্লি সমর্থকদের শুধু আক্ষেপই বাড়াবে। শুরুর প্রথম ১০ ওভারের মধ্যে আরেকটু চালিয়ে খেললে শেষ দিকে ব্যাটসম্যানদের ওপর চাপটা কম হতো। প্রথম ১০ ওভার শেষে দিল্লির সংগ্রহ ছিল ২ উইকেটে ৫৪, যেখানে সানরাইজার্সের ইনিংসে উঠেছে ২ উইকেটে ৮২।

দিল্লির ব্যাটিংয়ে মেরুদণ্ড ধাওয়ান, ঋষভ ও অধিনায়ক শ্রেয়াস আয়ারকে তুলে নেন রশিদ। এর আগে সানরাইজার্সের হয়ে ৩৩ বলে ৪৫ রান করেন ডেভিড ওয়ার্নার। ৪৮ বলে ৫৩ রান করেন জনি বেয়ারস্টো। শেষ দিকে ২৬ বলে ৪১ রান করে ঝড় তুলেছিলেন কেন উইলিয়ামসন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,