editor
প্রকাশিত: 4:35 PM, August 22, 2021

দু’দিনের হোম কোয়ারেন্টিনে বাংলাদেশ দল
অনলাইন ডেস্ক
আজ ও কাল দুইদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দল থাকবে হোম কোয়ারেন্টিনে। এই সময় ক্রিকেটারদের সংগ্রহ করা হবে কোভিড-১৯ নমুনা। এরপর ২৪শে সেপ্টেম্বর উঠবে হোটেলে। একই দিনে বাংলাদেশে পা রেখে হোটেলে এসে তিনদিনের কোয়ারেন্টিন শুরু করবেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররাও। এরপর শুরু করবে অনুশীলন। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বিসিবি’র মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটাররা আগামী দুইদিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। এর মধ্যে তাদের করোনা টেস্ট করানো হবে।
এরপর ২৪ তারিখ তারা হোটেলে উঠবেন। এছাড়াও সেদিন সব ঠিক থাকলে নিউজিল্যানন্ড দল ঢাকায় এসে কোয়ারেন্টিন শুরু করবে। কাল থেকে দলের ক্রিকেটার থেকে শুরু করে সিরিজ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট শুরু হবে। অনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ড সিরিজের জন্য বায়ো ববাল বা জৈব সুরক্ষা বলয় শুরু হবে মঙ্গলবার থেকে।’ এছাড়াও কিউইদের দু’জন প্রতিনিধি ও দু’জন ক্রিকেটার এরই মধ্যে বাংলাদেশে এসে কোয়ারেন্টিন শুরু করেছেন। তবে প্রতিনিধিদলের সদস্যরা এখনো রুম থেকে বের হচ্ছেন না। কারণ মাঠ ও হোটেল এখন পর্যন্ত বায়ো বাবলের অওতাতে আসেনি। তাই কোয়ারেন্টিন শেষে বাইরে বের হলেও বিপদ থাকছে তাদের জন্য। তবে তাদের কার্যক্রম বন্ধ নেই। তাদের নিয়ে দেবাশিষ চৌধুরী বলেন, ‘ওরা (প্রতিনিধিদল) হোটেলে বসেই কাজ করছেন। বায়ো বাবল চালু না হলে ওরা বের হবেন না। তবে ভার্চ্যুয়ালি ওরা যাদের সঙ্গে বা বিসিবি’র যে যে বিভাগের সঙ্গে যোগাযোগ প্রয়োজন তা তারা করে যাচ্ছেন।’
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,