editor
প্রকাশিত: 2:40 PM, August 23, 2021

ফাওয়াদের সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান
অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় লড়াই করেও মাত্র ১ উইকেটে হেরেছে পাকিস্তান। জ্যামাইকায় দ্বিতীয় টেস্টেও শুরুতেই চাপের মধ্যে পড়ে যান সফরকারীরা।
২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেন তারা। দ্বিতীয় টেস্টেও হারের মুখ দেখতে যাচ্ছে পাকিস্তান— এমন ভাবনার মধ্যেই দলের ত্রাতা হয়ে ওঠেন ফাওয়াদ আলম।
২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা পরিস্থিতিতে দারুণভাবে সামলে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকালেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ফাওয়াদকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক বাবর আজম। কিংসটনের সাবিনা পার্কে চতুর্থ উইকেটে ফাওয়াদ আলমকে সঙ্গে নিয়ে অনবদ্য ১৫৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান বাবর।
ম্যাচে ১৭৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে কেমার রোচের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাবর।
এই নজির গড়ার পথে বাবর-ফাওয়াদ জুটি ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে।
এর আগে একই রানে ৩ উইকেট হারানোর দিক থেকে তামিম-সাকিবের জুটিটাই ছিল এতদিন সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০ রান করা বাংলাদেশ এর পর শূন্য রানের ব্যবধানে হারায় সৌম্য, ইমরুল ও সাব্বিরের উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশ দলকে খেলায় ফেরান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তারা গড়েছিলেন ১৫৫ রানের জুটি।
তবে শেষ পর্যন্ত উইকেটে অটল থাকেন ফাওয়াদ। ২১৩ বলে ১৭ চারের মারে ১২৪ রানে অপরাজিত থাকেন তিনি। বাবরের আউটের পর মোহাম্মদ রিজওয়ান (৩১) ও ফাহিম আশরাফ (২৬) কিছুটা সঙ্গ দিলেও বাকিরা আর সেভাবে পারেননি।
৯ উইকেটে ৩০২ পার করলে ইনিংস ডিক্লেয়ার দেন বাবর আজম। ফাওয়াদ নটআউট থেকেই মাঠ ছাড়েন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। ৩৯ রান করতেই ৩ উইকেট হারিয়েছেন ক্যারিবীয়রা।
অধিনায়ক ব্র্যাথওয়েট মাত্র ৪ রানে এবং কাইরান পাওয়েল ৫ রানে আউট হয়েছেন। দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
রোস্টন চেজকে ১০ রানে ফিরিয়েছেন ফাহিম আশরাফ। এক কথায় ফাওয়াদের সেঞ্চুরি ও পাক পেসারদের দাপটে তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে পাকিস্তান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,