editor
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

বজ্রপাতে শিশুসহ ৭ জন নিহত
অনলাইন ডেস্ক
দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ শিশু এবং মাছ ধরার সময় ৩ জনসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু। ৪ শিশু নিহতের ঘটনাটি ঘটেছে আজ আনুমানিক বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের মাঠে। অপর ঘটনাটি ঘটেছে একই সময়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুবদেবপুর পীরপাড়া গ্রামে। এ সময় পুকুরে মাছ ধরছিল তারা। নিহত ৩ জনের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। বজ্রপাতে ৩ জনের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার।
অন্যদিকে বজ্রপাতে ৪ শিশু’র মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন তিনি।
দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ৪ শিশুর প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত দুই শিশুর প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ। আহত দুই শিশু দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বজ্রপাতে জেলায় একই দিনে পৃথক ৭ জনের মৃত্যুর ঘটনায় দুই উপজেলায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
1 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
1 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
4 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা