editor
প্রকাশিত: 2:36 PM, August 26, 2021

শন উইলিয়ামস
অনলাইন ডেস্ক
করোনা থেকে সুরক্ষায় আইসোলেশনে থাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের কোনো সংস্করণেই খেলতে পারেননি জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস।
তার বদলে সিরিজে অধিনায়কত্ব করেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। এর পর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের দলে রাখা হয় উইলিয়ামসকে।
কিন্তু দলে ফেরার পর পরই ক্রিকেট থেকে বিরতি চাইছেন এই অলরাউন্ডার। চলতি ইউরোপ সফরের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত নিজেকে সরিয়ে নিতে চান তিনি।
প্রশ্ন উঠেছে— ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন শন উইলিয়ামস? কিন্তু কেন?
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, মূলত জৈব সুরক্ষা বলয়ের মানসিক ধকল ও জিম্বাবুয়ে ক্রিকেটের বর্তমান বাজে পরিস্থিতিতে হতাশ হয়ে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন উইলিয়ামস।
যদিও অনেকের মতে, আয়ারল্যান্ড সিরিজে ক্রেইগ আরভিনকে অধিনায়ক ঘোষণা করায় ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামস।
তবে ইএসপিএনক্রিকইনফোর খবর, নেতৃত্ব না পেয়ে উইলিয়ামস অখুশি নন। তবে কোচ লালচাঁদ রাজপুতের সময়ে জিম্বাবুয়ের পারফরম্যান্স নিয়ে দুর্ভাবনায় পড়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপেও জিম্বাবুয়ে খেলতে পারবে না বলেই একরকম নিশ্চিত। বিষয়টিতে চরম হতাশ হয়েছেন উইলিয়ামস।
প্রসঙ্গত, ২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর মাত্র ১৪টি টেস্ট খেলেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। তবে ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত তিনি। এত কম টেস্ট খেলেই ৪ সেঞ্চুরিতে ও ৪১.৩৬ গড়ে রান সংগ্রহ করেছেন ১০৩৪। বাঁহাতি স্পিনে উইকেট শিকার করেছেন ২১টি।
১৩৬ ওয়ানডে খেলে ৩৫.০২ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ ফিফটিতে রান ৩৯৫৮। উইকেট পেয়েছেন ৭২টি। ৪৭ টি-টোয়েন্টিতে ৬ ফিফটিতে রান ৯৪৫। গড় ২২.৫০, স্ট্রাইক রেট ১২৮.৩৯। উইকেট ৩২টি।
চার টেস্ট, দুই ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন শন উইলিয়ামস।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,