editor
প্রকাশিত: 11:10 AM, September 30, 2020
মানবতা তখনই সর্বোৎকৃষ্ট পযাের্য় অবস্থান করে যখন তা পরিপূণর্ভাবে যথার্থ স্থানে প্রয়োগ করা যায়। অন্যথায় মানবতা কথাটির প্রকৃত কোনো অর্থ প্রকাশ পায় না। সবার অন্তরে মানবতা থাকে না মানুষ থেকে মানবতার সৃষ্টি আবার কিছু অমানুষের মাধ্যমে সেই মানবতার ধ্বংস করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় সিলেট ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এমসি কলেজের ক্যাম্পাস থেকে স্বামীসহ ঐ তরুণীকে ধরে নিয়ে স্বামীকে একটি কক্ষে বেঁধে রাখে এবং ৫/৬ জন ছাত্রলীগ নামধারী নরপিচাশ পালাক্রমে গণধর্ষণ করে। এটি একটি জঘন্যতম কাজ । সিলেটসহ সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাধ্যমে এই ধর্ষণের নিন্দার ঝড় ওঠে এছাড়া মিডিয়া পেপার পত্রিকায় প্রতিবাদ ছড়িয়ে পড়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের বিশেষ ব্যবস্থায় ও রেপিড একশন ব্যাটালিয়ন এর সহযোগিতায় পাঁচজন ধর্ষক গ্রেফতার হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারকার্য প্রক্রিয়াধীন এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজে ভর্তি থাকা আলোচিত ঘটনা সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে জোরপূর্বক ধর্ষণের শিকার তরুনীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জানার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান ও চিকিৎসকদের সাথে কথা বলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (মানবাধিকার) এর ঢ়ৎবংরফবহঃ ও আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট ফাউন্ডেশন টক বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল । ওসমানী মেডিকেলে কলেজে ভর্তি থাকা অবস্থায় তরুনীর খোঁজখবর নিতে ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহোদয়ের সাথে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের হসপিটালে ভর্তি থাকা অবস্থায় নির্যাতিত মেয়েটিকে সর্বোন্নত চিকিৎসা প্রদান করা হয়েছে এবং হসপিটালে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সবটুকুই তাকে সঠিকভাবে প্রদান করা হয়েছে । তিনি নিন্দা প্রকাশ করে বলেন শারীরিকভাবে মেয়েটির অবস্থা এখন ভালো আছে তবে এরকম একটি জঘন্য ঘটনার পরে মানসিকভাবে বিপর্যস্ত থাকবে এটাই স্বাভাবিক তাই তার মানসিক অস্বস্তিকে স্বাভাবিক করা এবং এই মানসিক যন্ত্রণা দূর করার জন্য আমাদের মেডিকেলের একটি বিশেষ টিম আন্তরিকভাবে কাজ করছে। আমি নিজেই এ ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সকল বিষয় অতি সতর্কতার সাথে গুরুত্বের সাথে দেখা হচ্ছে যাহা মেডিকেলের নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে সেসকল তথ্য প্রদান করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,