editor
প্রকাশিত: 11:16 AM, September 30, 2020
চলমান করোনা পরিস্থিতিতে ঘরের বাহিরে মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।
এর অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌধুরীর মোড়, তাজমহল রোড, শেখ আ: হাই সড়ক ও তালুকদার আব্দুল খালেক সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে ৫‘শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমন রোধে মাস্ক কার্যকর ভূমিকা পালন করে। তাই এই মহামারি থেকে বাঁচতে প্রত্যেকের মাস্ক পরিধান করা উচিত। মোংলা উপজেলায় সাধারণ মানুষকে মাস্ক পড়া বাধ্যতামূলক করতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩২ জনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,