editor
প্রকাশিত: 2:19 PM, August 29, 2021

সুনামগঞ্জে ধর্ষনের ঘটনায় তরুনী অন্তঃসত্বা:অবশেষে ধর্ষক গ্রেফতার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে ধর্ষনের ঘটনায় এক তরুনী ৩মাসের অন্তঃসত্বা হয়ে পড়েছে। একারণে ভেঙ্গে গেছে তার বিয়ে। আর এই ঘটনার প্রেক্ষিতে থানায় দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ধর্ষকের নাম- সুমন পাল (৩৫)। সে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তেলিগাঁও গ্রামের মৃত জুনু পালের ছেলে ও দুই সন্তানের জনক।
গতকাল শনিবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় আদালতের মাধ্যমে ধর্ষক সুমন পালকে কারাঘারে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সুনামগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তেলিগাঁও গ্রামের মৃত জুনু পালের ছেলে দুই সন্তানের জনক সুমন পাল একই গ্রামের ১৮ বছরের এক তরুনীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে।
পরে এঘটনাটি এলাকায় জানাজানি হলে সালিশের মাধ্যমে ওই তরুনীকে বিয়ে করা আশ্বাস দেয় ধর্ষক সুমন পাল। কিন্তু বিয়ে না করে ৭ লক্ষ টাকার বিনিময়ে সবাইকে ম্যানেজ করে এঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই লম্পট।
আর এদিকে ধর্ষিতা তরুনী ৩মাসের অন্তঃসত্বা হয়ে পড়ার কারণে ভেঙ্গে যায় তার বিয়ে। এমতাবস্থায় সুবিচারের আশায় ধর্ষিতা তরুনীর বাবা বাদী হয়ে গত ১৩ আগষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এখবর পেয়ে ধর্ষক সুমন পাল এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এমামলা তদন্ত কর্মকর্তা তাহিরপুর থানার এসআই অপূর্ব কুমার সাহা সাংবাদিকদের বলেন- তরুনী ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ধর্ষক সুমন পালকে গ্রেফতার করে কারাঘারে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট