editor
প্রকাশিত: 7:09 PM, August 29, 2021

সুনামগঞ্জে টাকার জন্য বন্ধুকে হত্যার চেষ্টায় বন্ধু গ্রেফতার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে টাকার জন্য বন্ধুকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করার অপরাধে ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক বন্ধুর নাম- বিল্লাল হোসেন (৩২)। সে জেলার দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের মুকতইল হোসেনের ছেলে।
আজ রবিবার (২৯ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাঘারে পাঠানো হয়েছে। ভোরে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে ঘাতক বন্ধু বিল্লাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া জামিনদার হয়ে তার বন্ধু বিল্লাল হোসেনকে স্থানীয় একটি এনজিও থেকে মোটা অংকের ঋন নিয়ে দেয়।
কিন্তু সেই টাকা ফেরত দিতে চাপ সৃষ্টি করলে ঘাতক বন্ধু বিল্লাল হোসেন ও তার লোকজন ফিরোজ মিয়াকে রাতের আধারে তুলে নিয়ে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা করে। ওই সময় ফিরোজ চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসলে ঘাতক বন্ধু বিল্লাল ও তার লোকজন পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় ফিরোজ মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর সাংবাদিকদের বলেন- টাকার জন্য বন্ধু হয়ে বন্ধুকে হত্যার চেষ্টার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় বিল্লাল হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট