editor
প্রকাশিত: 2:08 PM, August 30, 2021

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। পিএসজির জার্সিতে মাঠে দেখা গেল লিওনেল মেসিকে।
অনলাইন ডেস্ক
অবশেষে অপেক্ষার অবসান ঘটল। পিএসজির জার্সিতে মাঠে দেখা গেল লিওনেল মেসিকে।
পিএসজিতে মেসির অভিষেক ম্যাচে রাঁসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচটি ২-০ গোলে জয় এসেছে।
তবে এই জয়ে মেসির তেমন কোনো অবদান নেই। মেসির অভিষেকে আলো ছড়িয়েছেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।
দুটো গোলই এসেছে তা পা থেকে।
রোববার রাতের ম্যাচে দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখেছিল পিএসজি। কিন্তু লক্ষ্য বরাবর বেশি শট রাঁসেই নিয়েছে। মোট ১২টি শট নেয় পিএসজি, যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে।
আর পিএসজির পোস্ট বরাবর ১১টি শট নিয়েছে রাঁস, যার চারটি ছিল লক্ষ্যে।
তারকায় ঠাসা পিএসজির প্রথম দিকের খেলা কিছুটা এলোমেলো দেখা গেছে। সেই সুযোগে প্রথম আট মিনিটে বেশ কয়েকটি আক্রমণ করে রাঁস।
দশম মিনিটে প্রথম আক্রমণ শানায় পিএসজি। বল পাশের জালে মারেন এমবাপ্পে।
এর ছয় মিনিট পর আর পাশের জালে পাঠাননি এমবাপ্পে। ডান দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রসে হেডে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর ফিরে এসে ৫১তম মিনিটে পিএসজির জালে বল জড়িয়ে দেন রাঁসের মার্শাল মুনেতসি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাতিল হয়ে যায় সেই গোল।
৬৩তম মিনিটে রাঁসের শিবিরে ফের আঘাত হানেন এমবাপ্পে। এ গোলে বড় অবদান রয়েছে পিএসজির মরক্কান তারকা আশরাফ হাকিমির। প্রতি-আক্রমণে উঠে ডান দিক থেকে কিছুটা এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান। দ্রুতগামী এমবাপ্পে দৌড়ে গিয়ে পা ছুঁইয়ে দিয়ে বল জালে জড়িয়ে দেন।
২-০ গোলে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা।
পুরোটা সময়জুড়ে নিষ্প্রভ দেখা গেছে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ৬৬তম মিনিটে তাকে তুলে মেসিকে নামান কোচ পচেত্তিনো। এ গ্যালারি থেকে ভেসে আসছিল মেসি মেসি চিৎকার।
তবে মেসি তেমন সুযোগ করতে পারেননি। কারণ মেসি নামার পর থেকেই তাকে ঘিরে রাখে রাঁসের খেলোয়াড়রা। মাঠে নামার পাঁচ মিনিট পর ফাউলের শিকার হন মেসি। শেষ দিকে আরও একবার কড়া ট্যাকলের শিকার হন মেসি। যে কারণে পিএসজির জার্সিতে অভিষেকটা দারুণ হয়নি মেসি।
রেফারির শেষ বাঁশিতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর দল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,